পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সেনা ক্যাম্প কমান্ডার

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সেনা ক্যাম্প কমান্ডার
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


 

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সেনা ক্যাম্প কমান্ডার

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে দায়িত্বপ্রাপ্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার নবনির্মিত অডিটোরিয়ামে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পের হলরুমে মেজর সাইফুর রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন মির্জাগঞ্জ ক্যাপ্টেন মেহেদী হাসান জীবন, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. ছালাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর প্রতিবেদক মো. কামরুজ্জামান বাঁধন, কোষাধ্যক্ষ অমিতাভ দাস অপু, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম সরোয়ার মঞ্জু বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস এম আল আমিন প্রিন্স প্রমুখ। এ সময় মির্জাগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মেজর সাইফুর রহমান আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিষয়ে তথ্য প্রদান এবং দায়িত্বরত সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানান। তিনি জানান, নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে। পাশাপাশি নির্বাচন কমিশনের প্রদত্ত বিধিনিষেধ অনুসরণ করে সংবাদ সংগ্রহ এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:২৮ ● ৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ