ক্ষমতা নয়, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে রাজনীতি করি: মুফতী রেজাউল করিম

হোম » রাজনীতি » ক্ষমতা নয়, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে রাজনীতি করি: মুফতী রেজাউল করিম
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


 

ক্ষমতা নয়, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে রাজনীতি করি: মুফতী রেজাউল করিম

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করিম বলেছেন, ক্ষমতা বা সম্পদের জন্য নয়; দেশ, মানুষ ও ইসলামের কল্যাণের লক্ষ্যেই তাদের রাজনীতি। চাইলে পারিবারিক ও রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সহজেই এমপি-মন্ত্রী হওয়া সম্ভব ছিল, কিন্তু তারা সেই পথে হাঁটেননি।

শনিবার দুপুরে পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জোট রাজনীতি থেকে বেরিয়ে এসে হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নামার পর অনেকে বিদ্রুপ করলেও বাস্তবে তারা একা নন। সারাদেশে সফর করে ইসলামপ্রিয় ও দেশপ্রেমিক মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছেন বলে জানান তিনি। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে মানুষকে জুলুম, চাঁদাবাজি ও মানবপাচার থেকে মুক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় গত ৫৪ বছরে জাতি নতুন কোনো দিকনির্দেশনা পায়নি; তাই বিকল্প রাজনীতির প্রয়োজনীয়তা বেড়েছে।

এ সময় পটুয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী আবুল হাসান বোখারীকে পরিচয় করিয়ে দেন মুফতী রেজাউল করিম। জনসভায় ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৮ ● ১৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ