খালেদা জিয়ার মাগফিরাত কামনা গৌরনদীতে দোয়া-মোনাজাত ও উঠান বৈঠক

হোম » বরিশাল » খালেদা জিয়ার মাগফিরাত কামনা গৌরনদীতে দোয়া-মোনাজাত ও উঠান বৈঠক
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


গৌরনদীতে দোয়া-মোনাজাত ও উঠান বৈঠক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর বড়বাড়ীতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত ও নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সৌদি প্রবাসীদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে তার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, যুবদল নেতা ছেন্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় এনামুল হক, হাফিজুর রহমান হাফিজ, এমদাদুল হক, বিপ্লব হোসেন মোল্লাসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৩৭:২৮ ● ১০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ