সর্বশেষ
রাষ্ট্র দায়িত্ব নেবে শিশুর শিক্ষা, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হবে সরকারি খরচে: ডা. শফিকুর রহমান সাগরকন্যায় খবর প্রকাশের পর তালতলীর সেই সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি হিরন গ্রেপ্তার উৎসাহ-উদ্দীপনায় কলাপাড়ায় ব্র্যাকের পরিবার দিবস উদযাপন নেছারাবাদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বরিশাল-১ আসনে ১১ দলীয় ঐক্য প্রার্থী ৫ আগস্টের পর ভয়-ভীতির দিন শেষ, ভোটে আমূল পরিবর্তন আনব: কামরুল ইসলাম খান পটুয়াখালী-২ আসন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন ড. শফিকুর রহমান বরিশাল-১ আসন ভ্যানে চড়ে নারীদের গণমিছিলে নেতৃত্ব দিলেন জহির উদ্দিন স্বপন হুমকি দিলে গর্জে উঠবে কর্মীরা: আমতলীর জনসভায় চরমোনাই পীর

রাষ্ট্র দায়িত্ব নেবে শিশুর শিক্ষা, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হবে সরকারি খরচে: ডা. শফিকুর রহমান

হোম পেজ » পিরোজপুর » রাষ্ট্র দায়িত্ব নেবে শিশুর শিক্ষা, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হবে সরকারি খরচে: ডা. শফিকুর রহমান
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬


 

রাষ্ট্র দায়িত্ব নেবে শিশুর শিক্ষা, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হবে সরকারি খরচে: ডা. শফিকুর রহমান

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র এবং মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারি খরচে পড়াশোনার সুযোগ পাবে।

 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় পিরোজপুর শহরের জেলা স্কুল মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায়, তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে।

 

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। স্বৈরাচার সরকার ২৮ লাখ কোটি টাকা চুরি করে পাচার করেছে দাবি করে তিনি বলেন, এই টাকার মালিক জনগণ। আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেওয়া হবে না, যারা জনগণের টাকা চুরি ও ডাকাতি করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

 

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা বেকার ভাতা চায়নি, তারা কাজের অধিকার চেয়েছিল। যুবসমাজকে সঠিক শিক্ষা ও পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগতভাবে দক্ষ করে তোলা হবে এবং তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

 

 

নারীদের সম্মান ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, মায়েদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। ঘর থেকে কর্মস্থল- সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি ঘোষণা করেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি বলে কোনো ভেদাভেদ থাকবে না; নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।

 

আগামী ১২ তারিখের নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি হবে নতুন বাংলাদেশ নির্মাণের নির্বাচন। দুর্নীতিমুক্ত, শোষণহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

 

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ডা. শামীম হামিদীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।

 

পরে পিরোজপুর-১ ও ২ আসনের প্রার্থী মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী শামীম হামিদীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯:১৬:১৬ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ