পিরোজপুরে ৩ আসনে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ
হোম »
পিরোজপুর »
পিরোজপুরে ৩ আসনে ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিরোজপুরের তিনটি আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নবাতিল হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে তিনটি আসনের জন্য ভিন্ন সময়ে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।
অবৈধ ঘোষিত প্রার্থীদের বাদ দিয়ে পিরোজপুরের তিন আসনের মোট ১৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জামায়াত ও জাতীয় পার্টির কিছু প্রার্থীর মনোনয়নপত্র সঠিক কাগজপত্র প্রদান সাপেক্ষে বৈধ ঘোষণা করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, পিরোজপুর-৩ আসনের দুই প্রার্থীর মনোনয়নপত্র সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তাদের বৈধ ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৭:৩১:১৩ ●
১৪৪ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)