সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মির্জাগঞ্জে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
শনিবার ● ৩ জানুয়ারী ২০২৬


মির্জাগঞ্জে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতবিদেক, ‎মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ জোমাদ্দারকে (৩৬) গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নূরুল ইসলাম। সোহাগ জোমাদ্দার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ সুলতান জোমাদ্দারের পূত্র। ‎মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নূরুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ -২ এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি রাজনৈতিক মামলায় এজাহারভুক্ত আসামী ছিলেন। গ্রেপ্তার সোহাগ জোমাদ্দারকে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৭:০৪ ● ১৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ