সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

‎মির্জাগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

হোম » পটুয়াখালী » ‎মির্জাগঞ্জে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত
বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫


‎মির্জাগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, ‎মির্জাগঞ্জ (পটুয়াখালী)

‎দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি,প্রাণী সম্পদের উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল মাঠ প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ‎উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আলাউদ্দিন মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম। কম্পিউটার অপারেটর মোঃ আবু সালেহ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল আল মামুন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  মোঃ আহসান উল্লাহ পিন্টু, যুগ্ন-সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সী, মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) খান মোঃ নুরুলহক,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ নাশির উদ্দীন হাওলাদার, খামারী মোঃ গোলাম কবির সিকদার ও তরুন উদ্যাক্তা মোঃ সাইফুল ইসলাম সিয়াম(ন্যাভাই) প্রমূখ। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার ৩০টি ষ্টল অংশ নেয়। অনুষ্ঠান শেষে সেরা খামারিদের পুরস্কার বিতরণ করা হয়।

ইউজি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১৬:৫৮ ● ১৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ