অভিযুক্তের অস্বীকার কলাপাড়ায় রাজনৈতিক তর্কের জেরে বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » অভিযুক্তের অস্বীকার কলাপাড়ায় রাজনৈতিক তর্কের জেরে বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় রাজনৈতিক তর্কের জেরে বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় রাজনৈতিক তর্কের জেরে কাওসার (২৭) নামের এক বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে বাচ্চু সিকদার নামের এক আওয়ামী লীগ সমর্থকের বিরুদ্ধে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর বাজারে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা আহত কাওসারকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি পূর্ব হাজীপুর গ্রামের আবুল কালাম রাঢ়ীর ছেলে।

 

আহত কাওসার সাগরকন্যার এ প্রতিবেদককে  বলেন, সকাল ১০টার দিকে প্রয়োজনীয় কাজে হাজীপুর বাজারে গেলে আওয়ামী লীগ সমর্থক বাচ্চুর সঙ্গে তার দেখা হয়। একপর্যায়ে তারা আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতি নিয়ে তর্কে জড়ান। এ সময় বাচ্চু দাবি করেন, আওয়ামী লীগের দয়া ছাড়া বিএনপি ক্ষমতায় আসতে পারত না। এ বক্তব্যের প্রতিবাদ করলে বাচ্চু হঠাৎ তার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আবারও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

 

অভিযোগের বিষয়ে বাচ্চু সিকদার বলেন, রাজনীতি নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে কাওসার তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। এ কারণে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে তিনি জানান।

 

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কোন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাচ্চু মারধর করেছে কাওছারকেক্প্রোথমিকভাবে এমনটি শুনলেও কোন পক্ষই এখনও কোন লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৭:২৭:৪৭ ● ৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ