কাউখালির ফাতিহা আনুশা জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ

হোম পেজ » পিরোজপুর » কাউখালির ফাতিহা আনুশা জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ
শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬


ফাতিহা আনুশা জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীর বিশিষ্ট সমাজসেবী মাহাফুজুর রহমানের ছোট মেয়ে ফাতিহা আনুশা জুনিয়র বৃত্তি পরীক্ষায় সফল হয়েছেন। ২০২৫ সালে বরিশাল বোর্ডের অধীনে এস.বি. সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়া ফাতিহা তার পড়ালেখার একাগ্রতা ও অধ্যবসায়ের ফলে এই সাফল্য অর্জন করেছেন।

তিনি এর আগে পঞ্চম শ্রেণিতেও ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। মেধা বৃত্তি পাওয়া ফাতিহা আনুশা তার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

 

আরএইচআর/এমআর


 

বাংলাদেশ সময়: ২১:২৫:১৫ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ