গুরুতর আহত ৫ ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ১

হোম পেজ » লিড নিউজ » গুরুতর আহত ৫ ঢাকা-বরিশাল মহাসড়কে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ১
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজোহার বাসস্ট্যান্ড এলাকায় অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের ওই এলাকায় দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

 

আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

 

পুলিশ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪২:৩৬ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ