পিরোজপুরে গ্রীন ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে গ্রীন ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬


 

পিরোজপুরে গ্রীন ফোর্সের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গ্রীন ফোর্স বাংলাদেশ- এর পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে শহরের চাইনিজ প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি মো. মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর পিরোজপুর জেলা আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, দুদক প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সুজন- সুশাসনের জন্য নাগরিক-এর জেলা কমিটির সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান নাসিম, জিপি সৈয়দ সাব্বির আহমেদ এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসানুল কবির বাদল। বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মিনারা বেগম ও শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে মইনুল আহসান মুন্না বলেন, সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রীন ফোর্স বাংলাদেশ গঠন করেছেন। তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পিরোজপুরকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু আইনি কাঠামোর ওপর নির্ভর করলে হবে না; প্রয়োজন ব্যাপক সামাজিক প্রতিরোধ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ। তিনি বলেন, পরিবার থেকে দুর্নীতিবিরোধী চর্চা শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে। তরুণদের দায়িত্ববোধ ও স্বচ্ছতার চর্চায় উৎসাহিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মই হবে এই লড়াইয়ের মূল শক্তি। সাধারণ মানুষের স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে গ্রীন ফোর্স আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৫ ● ৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ