পিরোজপুরে সমাজসেবী আঃ মান্নান হাওলাদারের ইন্তেকাল

হোম পেজ » শোক/মৃত্যুবার্ষিকী » পিরোজপুরে সমাজসেবী আঃ মান্নান হাওলাদারের ইন্তেকাল
শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬


 

পিরোজপুরে সমাজসেবী আঃ মান্নান হাওলাদারের ইন্তেকাল

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)

পিরোজপুরের মিরুখালী ইউনিয়নের বাদুরা এলাকার বাসিন্দা, মরহুম আলহাজ্ব মোঃ মোবারেক আলী হাওলাদারের পুত্র ও প্রিয়জন, শুভজন ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত মোঃ আঃ মান্নান হাওলাদার মন্টু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সামাজিক ও পারিবারিক পরিমণ্ডলে মরহুম সৎ, বিশ্বস্ত ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

 

মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার সকাল ১০টায় বাদুরা সোবহান শরীফ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৯:৪৩ ● ৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ