সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

পিরোজপুরে ফের সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত-৩

হোম » কৃষি » পিরোজপুরে ফের সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত-৩
সোমবার ● ১৮ মার্চ ২০২৪


পিরোজপুরে ফের সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত-৩

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুর-পাড়েরহাট সড়কের মল্লিকবাড়ি স্ট্যান্ডে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা শিক্ষকসহ ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন কাঠালিয়া উপজেলার বানাই এলাকার নুর মোহাম্মাদের ছেলে ও ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা মোমতাজিয়া দাখিল মাদরাসার সহসুপার মাসুম বিল্লাহ (৫০),  ইন্দুরকানী উপজেলার উমেদপুর এলাকার মালেক শেখের ছেলে মো. হাসিব শেখ (৩০)।
এ ঘটনায়  পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের নুরু (৬০) ও আরিফ (৩০) নামের ২পথচারী আহত হয়েছেন। আহত নুরু মিয়াকে খুলনায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মোঃ তোতামিয়া হাওলাদার জানান, রবিবার (১৮ মার্চ) সকাল ৯ টার দিকে হাসিব নামের এক যুবক ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের আরিফ নামের আরেক যুবককে নিয়ে মোটর সাইকেলযোগে পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাচ্ছিল। এসময় অপর একটি মোটর সাইকেলে চরখালি থেকে পিরোজপুরের দিকে আসছিলেন মাদ্রাসা শিক্ষক মাসুম বিল্লাহ। এ সময় মল্লিকবাড়ি স্ট্যান্ডের কাছে এলে আড়াআড়ি ভাবে রাস্তা পার হবার সময় পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের নুরু মিয়া নামের এক বৃদ্ধকে বাঁচাতে গেলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ  ঘটে। এতে ঘটনাস্হলেই নিহত হন শিক্ষক মাসুম বিল্লাহ এবং হাসিব। আর গুরুতর আহত হন নুরু মিয়া ও আরিফ। পরে স্হানীয়রা তাৎক্ষনিক চারজনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহ ও হাসিবকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা: স্বাগত হালদার জানান, এ ঘটনায় ২জন নিহত ও ২ জন আহত হয়েছে।আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য গত ৮ মার্চ একই সড়কের ঝাউতলা নামক স্হানে আরেকটি দূর্ঘটনায়  অটো রিকশা, মোটর সাইকেল ও বাসের ত্রিমুখী সংঘংর্ষে ৭ জন নিহত ও ১০ জন আহত হয়।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:০৭ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ