সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

রাজাপুরে চুরির অপবাদে হামলায় নারীসহ আহত-৫

হোম » কৃষি » রাজাপুরে চুরির অপবাদে হামলায় নারীসহ আহত-৫
সোমবার ● ১৮ মার্চ ২০২৪


রাজাপুরে চুরির অপবাদে হামলায় নারীসহ আহত-৫

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

 

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের ইদুরবাড়ি এলাকায় বাঁশ চুরির অপবাদ দিয়ে বৃদ্ধ আব্দুর রাজ্জাক (৭০) নামে এক বৃদ্ধকে উপর হামলা ও তার বসতঘরে লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই বৃদ্ধের মেয়ে-পূত্রবধূ এবং অপরপক্ষের দুই জন আহত হয়েছে। এ ঘটনায় রোববার রাতে বৃদ্ধ আব্দুর রাজ্জাকের মেয়ে আহত ফাতেমা রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃদ্ধ আব্দুর রাজ্জাক ও তার মেয়ে ফাতেমা অভিযোগ করে জানান, জমি সূক্রান্ত পূর্ব বিরোধের জেরে বাশঁ চুরির অপবাদ দিয়ে রোববার দুপুরে হঠাৎ বাড়িতে ডুকে বৃদ্ধ আব্দুর রাজ্জাকের উপর হামলা চালায় একই এলাকার মৃত হোসেন আলীর ছেলে আনোয়ার হোসেন। এসময় বৃদ্ধকে রক্ষা করতে গেলে প্রতিপক্ষ আনোয়ার, ইউনুচ ও পারুল বেগম মিলে বৃদ্ধ আব্দুর রাজ্জাক ও তার মেয়ে ফাতেমা (২৫) ও পুত্রবধূ আমেনা (২৪) কেও মারধর করে বসতঘরে লুটপাট চালিয়ে সোনার গহণা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন জানান, বেড়া দেয়ার জন্য কেটে রাখা বাশ খুজে না পেয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে গিয়ে বাঁশ নিছে কিনা জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে তিনি ও তার মা পারুল বেগম আহত হন। রাজাপুর থানার এসআই আল মামুন জানান, লিখিত অভিযোগ পেয়েছি, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

আরআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৩:৪১ ● ৩৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ