বরগুনায় যুবলীগ ও কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

হোম » বরগুনা » বরগুনায় যুবলীগ ও কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩
সোমবার ● ৯ নভেম্বর ২০২৬


বরগুনায় যুবলীগ ও কৃষক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় রাজনৈতিক মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাসহ আওয়ামী লীগ-সমর্থিত এক সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

 

সোমবার (৯ নভেম্বর) পৃথক সময়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা যুবলীগের সহসভাপতি মো. আরিফ হোসেন মোল্লা, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবিরুর রহমান ওরফে কবির।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার যুবলীগ ও কৃষক লীগের দুই নেতা একটি ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে, সাবেক কাউন্সিলর কবিরুর রহমান ওই মামলার সন্দেহভাজন আসামি।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, থানায় আগে দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের মধ্যে দুজন এজাহারনামীয় ও একজন সন্দেহভাজন আসামি। তাঁদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২:০১:৩২ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ