পশুর নদীতে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

হোম » খুলনা » পশুর নদীতে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

পশুর নদীতে নিখোঁজের ৪৩ ঘণ্টা পর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর সাবিত খান (২০) নামের এক বাল্কহেড কার্গোর নিরাপত্তাকর্মীর (এস্কর্ট) মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সুন্দরবনের ঢাংমারী খালসংলগ্ন এলাকা থেকে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ উদ্ধারকারী দল তাঁর মরদেহ উদ্ধার করে।

 

নিহত সাবিত খান চাঁপাইনবাবগঞ্জ জেলার সেলিমাবাদ খানপাড়া এলাকার ফিলটার খানের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে কয়লা পরিবহনের কাজে নিয়োজিত ‘মেসার্স আল্লাহ সহায়’ নামের বাল্কহেডে নিরাপত্তাকর্মী (এস্কর্ট) হিসেবে দায়িত্ব পালন করতেন সাবিত। গত রোববার (৮ নভেম্বর) দুপুরে পশুর নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতের টানে তিনি তলিয়ে যান।

 

এ ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে আসছিল। ৪৩ ঘণ্টা পর মঙ্গলবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৪৮ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ