শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে ধামুরা ডিগ্রি কলেজের মতবিনিময়

হোম » শিক্ষা » শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে ধামুরা ডিগ্রি কলেজের মতবিনিময়
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে ধামুরা ডিগ্রি কলেজের মতবিনিময়

সাগরকন্যা প্রতিবেদক, উজিরপুর (বরিশাল)

 

বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান, সহকারী অধ্যাপক মো. সাইয়েদ আহমেদ, ইমতিয়াজ হোসেন খান, মোহসেন আরা বেগম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও সানজিদা ইয়াসমিন, প্রভাষক পপি সিকদার, মো. শরিফ হোসেনসহ কলেজের শিক্ষক ও অভিভাবকেরা।

 

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীরা যেন প্রতিদিন ক্লাসে অংশ নেয় এবং পরীক্ষায় ৯৫ শতাংশ পাসের হার অর্জন করতে পারে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ জন্য শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

 

সভায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:৫৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ