বরিশালে সবজির দাম বেড়েছে, কমেছে ডিমের দাম

হোম » বরিশাল » বরিশালে সবজির দাম বেড়েছে, কমেছে ডিমের দাম
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬


বরিশালে সবজির দাম বেড়েছে, কমেছে ডিমের দাম

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল

বরিশালে গত সপ্তাহের তুলনায় সবজিসহ নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
বাজারে আলু ২৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, কাঁচামরিচ ১৮০ টাকা, পটল ৬০ টাকা, বেগুন ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা ৮০ টাকা, শিম ১৫০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা ও মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। প্রতি কেজি রুই ৩০০ থেকে ৪৫০ টাকা, কাতলা ৩০০ থেকে ৪০০ টাকা এবং চিংড়ি ৮৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ৬ হাজার টাকা কেজি দরে।
এদিকে গরুর মাংস ও মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং পাকিস্তানি মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিমের দাম হালিতে ৫ টাকা কমেছে। বর্তমানে প্রতি হালি ডিম ৪৫ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। শীতের সবজি বাজারে এলে সবজির দাম আবার কমতে পারে বলে আশা করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪:১১:০১ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ