মির্জাগঞ্জে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার জব্দ

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার জব্দ
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


 

মির্জাগঞ্জে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা ও মকুমা খালে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ভাসমান ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সির নেতৃত্বে পরিচালিত অভিযানে ড্রেজার দুটি জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মুন্সি জানান, বৈদ্যপাশা ও মকুমা খালে অবৈধভাবে ভাসমান ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়েছে।

 

তিনি আরও জানান, জব্দ করা একটি ড্রেজার ও মালামাল কাকড়াবুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হিরন মোল্লার জিম্মায় রাখা হয়েছে। অন্যটি ইউনিয়ন পরিষদের গুদামে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৫ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ