কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী গ্রেফতার

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারী গ্রেফতার
সোমবার ● ২২ জুন ২০২৬


 

কুয়াকাটায় অসামাজিক কার্যকলাপের অভিযোপগে তিন নারী গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

মহিপুর থানা পুলিশের অভিযানে কুয়াকাটায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন নারীকে গ্রেফতার করা হয়েছে।

 

রবিবার রাত ১০টার দিকে কুয়াকাটার পাঞ্জুপাড়া এলাকা থেকে এসআই আবু হানিফ ফরাজীর  নেতৃত্বে অভিযান পরিচালনাকালে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- ভোলার মোসাঃ পারভীন বেগম (৩৮) ও মোসাঃ সানজিদা আক্তার রোজি (২৬) এবং শেরপুরের মোসাঃ নিপা (৪০)।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া ০৮নং ওয়ার্ডস্থ আবাসিক হোটেল ব্লু-ওশানের সামনে থেকে স্থানীয় জনসাধারণের সহায়তায় আটক করা হয়।

 

মহিপুর থানর ওসি শামীম আহমেদ জানান, গ্রেফতার হওয়া তিন নারীকে মহিপুর থানার নন-এফআইআর প্রসিকিউশন নম্বর- ২৮, ধারা-২৯০ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০৪ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ