বাউফলে ছাত্রদল নেতার মদপানের ভিডিও ভাইরাল, তদন্ত শুরু

হোম » পটুয়াখালী » বাউফলে ছাত্রদল নেতার মদপানের ভিডিও ভাইরাল, তদন্ত শুরু
বুধবার ● ১০ জুন ২০২৬


 

বাউফলে ছাত্রদল নেতার মদপানের ভিডিও ভাইরাল, তদন্ত শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের এক নেতার কথিত মদপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংগঠন তদন্ত শুরু করেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মদের বোতল থেকে কয়েকটি প্লাস্টিকের কাপে তরল ঢালছেন। ভিডিওটি দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

 

ভিডিওতে দেখা ব্যক্তিকে উপজেলা ছাত্রদলের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ সাজিদ (২১) হিসেবে দাবি করা হয়। তিনি উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলেও স্থানীয়ভাবে জানা যায়।

 

তবে অভিযুক্ত নেতা আবদুল্লাহ সাজিদ অভিযোগ অস্বীকার করে বলেন, ভিডিওটি এআই বা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে এটি ছড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।

 

এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শামীম চৌধুরী জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং এর সত্যতা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় কোনো অনিয়ম প্রমাণিত হলে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:২২:৫৫ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ