কলাপাড়ায় ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় ক্যারম বোর্ড খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এরা হলেন বজলুর রহমান হাওলাদার (৪৮), শামীম (২৭), আলম (৩৮) ও লিমন (২৪)। তারা সবাই ওই গ্রামের বাসিন্দা।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহসানুল হক সাগরকন্যাকে বলেন, ‘হাসপাতালে আসা রোগীরা কমবেশি আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সবাই ভর্তি রয়েছেন।’

 

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:২৭ ● ৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ