মোংলায় ওসির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

হোম » খুলনা » মোংলায় ওসির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


মোংলায় ওসির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠন। শহরের একটি চুরির ঘটনায় ৯ বছর বয়সী এক শিশুকে থানায় নেওয়া ও পরবর্তী সময়ে বিএনপি নেত্রীসহ তিনজনকে আটক করে আদালতে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলা পৌর এলাকায় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।

জানা যায়, শুক্রবার শহরের একটি চুরির ঘটনায় টাকা উদ্ধার করে ৯ বছর বয়সী এক শিশুকে থানায় নিয়ে যান বিএনপি নেত্রী জানোয়ারা জানু। এ সময় জানুসহ তিনজনকে আটক করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। পরে শনিবার তাদের আদালতে পাঠানো হয়।


এমই/এমআর

বাংলাদেশ সময়: ১৩:০৫:৫৩ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ