রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
মোংলায় ওসির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
হোম » খুলনা » মোংলায় ওসির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ![]()
সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠন। শহরের একটি চুরির ঘটনায় ৯ বছর বয়সী এক শিশুকে থানায় নেওয়া ও পরবর্তী সময়ে বিএনপি নেত্রীসহ তিনজনকে আটক করে আদালতে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলা পৌর এলাকায় বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন।
জানা যায়, শুক্রবার শহরের একটি চুরির ঘটনায় টাকা উদ্ধার করে ৯ বছর বয়সী এক শিশুকে থানায় নিয়ে যান বিএনপি নেত্রী জানোয়ারা জানু। এ সময় জানুসহ তিনজনকে আটক করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। পরে শনিবার তাদের আদালতে পাঠানো হয়।
এমই/এমআর
বাংলাদেশ সময়: ১৩:০৫:৫৩ ● ৬৯ বার পঠিত
