নাজিরপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের বার্ষিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » নাজিরপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের বার্ষিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬


 

নাজিরপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের বার্ষিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুরের নাজিরপুরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের অংশগ্রহণে বার্ষিক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ বৈঠকে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের আদর্শিক উন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, দায়িত্বশীলদের মাঝে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা যুববিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আল ইমরান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:১৬ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ