বরগুনায় ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ আজাদ আটক

হোম » বরগুনা » বরগুনায় ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ আজাদ আটক
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

বরগুনায় ইয়াবাসহ ‘মাদক সম্রাট’ আজাদ আটক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনার তালতলী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ‘মাদক সম্রাট’ নামে পরিচিত আজাদকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তালতলীর ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে আটক করা হয়। আটক আজাদ আমতলী উপজেলার ঠাকুরপাড়া এলাকার রুস্তম আলীর ছেলে।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬ হাজার টাকা।

এ ঘটনায় এসআই মো. জাহিদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তালতলী থানায় একটি মামলা দায়ের করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম জানান, আটক আজাদকে আমতলীর আদালতে পাঠানো হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে বরগুনা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩:৫০:১৩ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ