বেনাপোলে ধানক্ষেত থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যা সন্দেহ

হোম » খুলনা » বেনাপোলে ধানক্ষেত থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যা সন্দেহ
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬


 

বেনাপোলে ধানক্ষেত থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যা সন্দেহ

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোলে ধানক্ষেত থেকে ইউনুস আলী (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় নির্যাতনের পর হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইউনুস আলী বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত মোস্তাব আলীর ছেলে। তিনি বেনাপোল থেকে আমদানিকৃত মালামালবাহী ট্রাকের স্কট হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১০:৩৪ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ