জাতীয় প্রেসক্লাবে সম্মাননা পেলেন সাগরকন্যার ব্যবস্থাপনা সম্পাদক কামাল হাসান রনি

হোম » লিড নিউজ » জাতীয় প্রেসক্লাবে সম্মাননা পেলেন সাগরকন্যার ব্যবস্থাপনা সম্পাদক কামাল হাসান রনি
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

সম্মাননা গ্রহণ করছেন ‘ধরা’র সদস্যসচিব শরীফ জামিল এর হাত থেকে কামাল হাসান রনি। ছবি- সংগৃহীত

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

জলবায়ু ও পরিবেশের বাস্তব চিত্র তুলে ধরা আলোকচিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় প্রেসক্লাবে সম্মাননা পেয়েছেন পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যার ব্যবস্থাপনা সম্পাদক ও পরিবেশ কর্মী কামাল হাসান রনি। রবিবার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। ‘ধরা’র সদস্যসচিব শরীফ জামিল এর হাত থেকে রনি এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

 

প্রতিযোগিতায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা বহনকারী একটি লাইটার জাহাজের ছবি তুলে অংশ নেন রনি। দেশজুড়ে প্রায় এক হাজার ৫০০ ছবির মধ্যে থেকে বিচারকদের নির্বাচনে সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর জন্য মনোনীত হয়, যার মধ্যে তার তোলা ছবিটিও স্থান পায়।

 

সম্মাননা গ্রহণের প্রতিক্রিয়ায় কামাল হাসান রনি বলেন, ‘সম্মাননা শুধু অর্জন নয়, বেড়ে যায় অনেক দায়িত্ব। যার অনুপ্রেরণা ও নেতৃত্বে পরিবেশ রক্ষার কাজ করে যাচ্ছি, তার কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া সত্যিই অনন্য অনুভূতি।’

 

জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণের বাস্তবতা তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ইকোজ অব দ্য আর্থ: ফটোগ্রাফি ফর দ্য প্ল্যানেট’ শীর্ষক এ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বায়ু, পানি ও মাটিদূষণ এবং জ্বালানি ও পরিবেশ- এই দুই বিভাগে আলোকচিত্র আহ্বান করা হয়।

 

৬ ফেব্রুয়ারি মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনরা বক্তব্য দেন এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরিতে আলোকচিত্রের গুরুত্ব তুলে ধরেন।

 

৬ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই প্রদর্শনী জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে ৭ ফেব্রুয়ারি শেষ হয়।

বাংলাদেশ সময়: ১০:৫০:৪৬ ● ৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ