ঝালকাঠিতে ৬৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা, ক্যাম্পেইন উদ্বোধন

হোম » সর্বশেষ » ঝালকাঠিতে ৬৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা, ক্যাম্পেইন উদ্বোধন
সোমবার ● ২০ এপ্রিল ২০২৬


 

ঝালকাঠিতে ৬৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা, ক্যাম্পেইন উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

ঝালকাঠিতে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয় প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়া উদ্দিন হায়দার।

 

স্বাস্থ্য বিভাগ জানায়, এ কর্মসূচির আওতায় জেলায় ৬৬ হাজার ৭০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে জেলা ও উপজেলা হাসপাতালের টিকাদান কেন্দ্রে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। বিশেষ করে ঝরে পড়া ও টিকা থেকে বঞ্চিত শিশুদের অন্তর্ভুক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।

 

উদ্বোধনকালে ড. জিয়া উদ্দিন হায়দার বলেন, ‘সরকারের সময়োপযোগী পদক্ষেপ, স্বাস্থ্য বিভাগের তৎপরতা এবং জনসচেতনতা একসঙ্গে কাজ করলে হাম-রুবেলা প্রতিরোধ সম্ভব।’

বাংলাদেশ সময়: ১২:৪৯:১৬ ● ৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ