উন্নয়ন বাস্তবায়নে সমন্বিতভাবে কাজের প্রত্যাশা এমপি জহির উদ্দিন স্বপনের

হোম পেজ » বরিশাল » উন্নয়ন বাস্তবায়নে সমন্বিতভাবে কাজের প্রত্যাশা এমপি জহির উদ্দিন স্বপনের
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 

উন্নয়ন বাস্তবায়নে সমন্বিতভাবে কাজের প্রত্যাশা এমপি জহির উদ্দিন স্বপনের

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন শুক্রবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।

 

সৌজন্য সাক্ষাতে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত এমপিকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে উপজেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে।

 

নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, বরিশাল-১ আসনের সার্বিক উন্নয়নে তিনি অঙ্গীকারবদ্ধ এবং জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে কাজ করতে চান। এ সময় তিনি উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:০৪ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ