৬ হাজার ৬১৮ ভোটে বরগুনা-২ আসনে জয় পেলেন নুরুল ইসলাম মণি

হোম পেজ » লিড নিউজ » ৬ হাজার ৬১৮ ভোটে বরগুনা-২ আসনে জয় পেলেন নুরুল ইসলাম মণি
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


 

নুরুল ইসলাম মণি

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনা-২ (বেতাগী-বামনা ও পাথরঘাটা) সংসদীয় আসনের ১২২টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মণি ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বরগুনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

 

ঘোষিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে মো. নুরুল ইসলাম মণি পেয়েছেন ৮২ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৮৮ ভোট। এতে নুরুল ইসলাম মণি ৬ হাজার ৬১৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

 

ফলাফল ঘোষণার পর নুরুল ইসলাম মণি বলেন, তিনি এর আগে তিনবার সংসদ সদস্য ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী একজন শিক্ষিত ও ভদ্র ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, তিনি সমাজসেবায় নতুন। তার বাড়ি বেতাগী উপজেলায়, আর আমার বাড়ি পাথরঘাটায়। আমি তাকে সঙ্গে নিয়ে এই আসনে উন্নয়নমূলক কাজ করতে চাই।

 

এ বিষয়ে ডা. সুলতান আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৬:৫৮:২৬ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ