সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের

হোম » লিড নিউজ » সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের
মঙ্গলবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৬


 

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের বিএনপির জোট প্রার্থী ট্রাক প্রতীকের নুরুল হক ওরফে ভিপি নুর অভিযোগ করেছেন, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের সমর্থকরা গলাচিপা ও দশমিনার বিচ্ছিন্ন চরাঞ্চলে তার সমর্থকদের নির্বাচনী ক্যাম্প ও বাড়িঘরে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলাসহ ধর্ষণের মতো ঘটনা ঘটাচ্ছে। তিনি বলেন, এসব ঘটনায় জেলা প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালী কালেক্টরেট অফিসের সামনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভিপি নুর বলেন, বিষয়গুলো নির্বাচন কমিশনের সচিব ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)কে অবহিত করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২১:৩৮:০২ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ