পটুয়াখালী-৩ আসন হিন্দু-মুসলিম ও দলীয় জোটের ভোট ঘোড়া মার্কায় যাবে: স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-৩ আসন হিন্দু-মুসলিম ও দলীয় জোটের ভোট ঘোড়া মার্কায় যাবে: স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

হিন্দু-মুসলিম ও দলীয় জোটের ভোট প্রভাবের বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর বক্তব্য

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেছেন, হিন্দু-মুসলিম ও আওয়ামী লীগ-বিএনপি এবং জামায়াতে ইসলামী মিলিয়ে গঠিত জোটের প্রভাব ভোটে দৃশ্যমান হবে। পটুয়াখালী-৩ আসনে এরা সবাই এবার ভোট দেবেন ঘোড়া প্রতীকে।

 

সোমবার বিকেল সাড়ে ৫টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী বিশাল জনসভায় এসব কথা বলেন তিনি। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল আলীম তালুকদার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ফকরুজ্জামান বাদল।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, গলাচিপা উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু এবং দশমিনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ওহাব চৌধুরী।

 

নির্বাচনী জনসভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত ও গীতা থেকে পাঠ এবং জুলাই শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়। পরে গণঅধিকার পরিষদের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৫২ ● ৬৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ