কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া

হোম » খুলনা » কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


 

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি ও অগ্নিনির্বাপণ মহড়া

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

 

খুলনার কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে কয়রা সদরে র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান ও ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আব্দুল আহাদ।

এ ছাড়া বক্তব্য দেন এনজিও প্রতিনিধি নাসির উদ্দীন, মো. শরিফুর রহমান, তানিয়া আক্তার, তৈয়বুর রহমান, হাসিবুল ইসলাম টুটুল, অভিজিৎ মহলদার ও মুর্শিদা আক্তারসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৩:১১:২৩ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ