
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে খুলনার কয়রায় রিফ্রেশার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ফর লাইভলিহুড জাস্টিস’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড।
কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী।
এ ছাড়া বক্তব্য দেন কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন এবং ইয়ুথ সদস্য রাসেল আহম্মেদ, ফরহাদ হোসেন, আশিকুজ্জামান, আশামনি, খাদিজা সুলতানা ও মনিরুজ্জামান মনি।
কর্মশালায় অংশগ্রহণকারীদের বাস্তুতন্ত্রের গুরুত্ব, পরিবেশের ওপর বিরূপ প্রভাব, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং সুন্দরবনকেন্দ্রিক পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় যুবসমাজের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়