সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

ধানের শীষে ভোটের আহ্বান, গৌরনদীতে স্বপনের শেষ প্রচারণা

হোম » বরিশাল » ধানের শীষে ভোটের আহ্বান, গৌরনদীতে স্বপনের শেষ প্রচারণা
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

ধানের শীষে ভোটের আহ্বান, গৌরনদীতে স্বপনের শেষ প্রচারণা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশালের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের পক্ষে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৯ জানুয়ারি) বিকেল চারটায় আয়োজিত এ প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনির হোসেন সরদার, বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ চুন্নু সরদার এবং বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজু।

 

শেষ নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা যুবদলের অন্যতম নেতা মোঃ স্বপন সরদার। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি মিজানুর রহমান মুকুল খান বলেন, আগামী ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭:০৬:৩৩ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ