স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার

হোম পেজ » লিড নিউজ » স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের পক্ষে প্রচারণার কাজে যুক্ত হওয়ার অভিযোগে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির তিন নেতাকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহিদউল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল ইসলাম মাহাবুব, আহ্বায়ক সদস্য রাশেদুল ইসলাম টিটন এবং গৈলা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী সেলিমুল ইসলাম সেলিমকে সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশীর আহম্মেদ পান্না বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শক্তি সুসংহত রাখার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।

এদিকে, বহিষ্কৃত নেতাদের সাথে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে কথা বলতে না পারায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৫৮ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ