আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই: নাজিরপুরে অধ্যক্ষ আলমগীর

হোম পেজ » পিরোজপুর » আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই: নাজিরপুরে অধ্যক্ষ আলমগীর
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই: নাজিরপুরে অধ্যক্ষ আলমগীর

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন; বরং সামান্য কিছু মানুষের বিরুদ্ধেই কথা বলেছেন। রবিবার বিকালে নাজিরপুর উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, আপনি যে দলই করুন, আমাদের প্রতি কোনো অভিমান থাকলে ভুলে যান।

 

তিনি সনাতন ধর্মাবলম্বীদের ভোটকেন্দ্রে এসে ১২ ফেব্রুয়ারি সকাল ৭টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিজয়ী হলে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার করে যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথাও জানান তিনি।

 

নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসান খানের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত ও সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ৬:৪৯:১৩ ● ৮৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ