আগৈলঝাড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় যুবলীগ নেতা গ্রেফতার
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬


আগৈলঝাড়ায় যুবলীগ নেতা গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
অপারেশন ডেভিল হান্ট অভিযানে আগৈলঝাড়ায় যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’র অভিযানে উপজেলার যুবলীগ নেতা এইচএম মিজানুর রহমান((৪৩)কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন এসআই আব্দুল্লাহ আল মামুন। সে রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আ. মজিদ হাওলাদারের  ছেলে। গ্রেফতারকৃত যুবলীগ নেতাকে উপজেলা কৃষকদলের সদস্য সিকদার আশরাফুল ইসলামের চাঁদাবাজীর মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৩:৫৪:২৫ ● ৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ