কুয়াকাটায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
হোম »
কুয়াকাটা »
কুয়াকাটায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
শনিবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৬

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পৈত্রিক সম্পত্তিতে ন্যায্য অধিকার ফিরে পেতে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন জাহানারা বেগম নামে এক নারী। শুক্রবার রাতে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসএ ও বিএস জরিপ অনুযায়ী একাধিক দাগের জমি তাদের পৈত্রিক সম্পত্তি। জাহানারা বেগম অভিযোগ করেন, পিতার মৃত্যুর পর বড় ভাই এম এ মোজালেম শরীফ অংশ বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা দেননি। বরং গোপনে জমিতে দখল প্রতিষ্ঠা করে ঘর নির্মাণ শুরু করেছেন।
তিনি আরও বলেন, জমির ভাগ বুঝে নিতে গেলে ৩ ফেব্রুয়ারি উত্তেজনা সৃষ্টি হয়। পরে ৫ ফেব্রুয়ারি মহিপুর থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে হাজির হতে বলে। ওসি কাগজপত্র পর্যালোচনা করে নির্বাচনজনিত কারণে ১৫ ফেব্রুয়ারির পর পরবর্তী সিদ্ধান্তের দিন নির্ধারণ করেন এবং কাউকে আইন হাতে না নিতে নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বড় ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে এক জামায়াত নেতার মাধ্যমে জমি দখলের মিথ্যা অভিযোগ তুলে বিষয়টি রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। জাহানারা বেগম এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে পৈত্রিক সম্পত্তির সুষ্ঠু ও আইনসম্মত সমাধান দাবি জানান।
এএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৩:৪৭:১২ ●
১১৬ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)