সর্বশেষ
রাষ্ট্র দায়িত্ব নেবে শিশুর শিক্ষা, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হবে সরকারি খরচে: ডা. শফিকুর রহমান সাগরকন্যায় খবর প্রকাশের পর তালতলীর সেই সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি হিরন গ্রেপ্তার উৎসাহ-উদ্দীপনায় কলাপাড়ায় ব্র্যাকের পরিবার দিবস উদযাপন নেছারাবাদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বরিশাল-১ আসনে ১১ দলীয় ঐক্য প্রার্থী ৫ আগস্টের পর ভয়-ভীতির দিন শেষ, ভোটে আমূল পরিবর্তন আনব: কামরুল ইসলাম খান পটুয়াখালী-২ আসন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন ড. শফিকুর রহমান বরিশাল-১ আসন ভ্যানে চড়ে নারীদের গণমিছিলে নেতৃত্ব দিলেন জহির উদ্দিন স্বপন হুমকি দিলে গর্জে উঠবে কর্মীরা: আমতলীর জনসভায় চরমোনাই পীর

নেছারাবাদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬


 

নেছারাবাদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে দুস্থ ও সাধারণ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে উন্নতমানের চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

 

রাজধানী ভিত্তিক আন্তর্জাতিক লায়ন্স ক্লাব অব ঢাকার উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে রোগী দেখা শুরু হয়। আয়োজকরা জানান, আজ (শুক্রবার) বিকেল পর্যন্ত এখানে আসা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। মানবিক দায়বদ্ধতা ও সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে, বলেন মরহুম আবুল কালাম (সিও কালাম)-এর মেয়ে, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রেবেকা সুলতানা।

 

ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞরা প্রায় ১শ রোগীর চোখের সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করেন, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। এছাড়া যেসব রোগীর অস্ত্রোপচার বা লেন্স প্রতিস্থাপনের প্রয়োজন, তাদের ঢাকায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়।

আয়োজকরা আরও জানান, এ সংক্রান্ত সব ধরনের ব্যয়ভার মেডিকেল টিম বহন করবে।

 

স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে- এমন প্রত্যাশা সচেতন মহলের।

বাংলাদেশ সময়: ১৭:৩২:২৩ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ