সর্বশেষ
রাষ্ট্র দায়িত্ব নেবে শিশুর শিক্ষা, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা হবে সরকারি খরচে: ডা. শফিকুর রহমান সাগরকন্যায় খবর প্রকাশের পর তালতলীর সেই সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি হিরন গ্রেপ্তার উৎসাহ-উদ্দীপনায় কলাপাড়ায় ব্র্যাকের পরিবার দিবস উদযাপন নেছারাবাদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বরিশাল-১ আসনে ১১ দলীয় ঐক্য প্রার্থী ৫ আগস্টের পর ভয়-ভীতির দিন শেষ, ভোটে আমূল পরিবর্তন আনব: কামরুল ইসলাম খান পটুয়াখালী-২ আসন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন ড. শফিকুর রহমান বরিশাল-১ আসন ভ্যানে চড়ে নারীদের গণমিছিলে নেতৃত্ব দিলেন জহির উদ্দিন স্বপন হুমকি দিলে গর্জে উঠবে কর্মীরা: আমতলীর জনসভায় চরমোনাই পীর

পটুয়াখালী-২ আসন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন ড. শফিকুর রহমান

হোম পেজ » লিড নিউজ » পটুয়াখালী-২ আসন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন ড. শফিকুর রহমান
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-২ আসন: নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করলেন ড. শফিকুর রহমান

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, ৫৪ বছরের এই রাজনৈতিক ব্যবস্থা ও দলীয় আদর্শ আমাদের দফায় দফায় দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ ও বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

শুক্রবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় ঐক্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, সুযোগ পেলে তাদের হাত দুই হাতের দশ আঙুলের থেকেও পরিচ্ছন্ন থাকবে। চাঁদাবাজি আমরা করি না, কাউকে করতেও দেব না। দুর্নীতি আমরা করি না, কাউকে করতেও দেব না। মামলা বাণিজ্যকে আমরা ঘৃণা করি- কাউকে এ সুযোগ দেওয়া হবে না- বলেন তিনি।

 

ড. শফিকুর রহমান আরও বলেন, দেশে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা হতে দেওয়া হবে না, শেয়ারবাজার লুণ্ঠন বা প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করতে দেওয়া হবে না। যে ২৮ লাখ কোটি টাকা লুটপাট ও পাচার হয়েছে, তা ফিরিয়ে এনে রাষ্ট্রীয় তহবিলে জমা করা হবে। সেই অর্থ দিয়ে বঞ্চিত ও নির্যাতিত এলাকাগুলো থেকে উন্নয়ন শুরু হবে- বলেন তিনি।

 

পটুয়াখালীর বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় ঐক্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ জেলা জামায়াত ও জোটের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫:০৬:৩৭ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ