বরিশাল-১ আসন ভ্যানে চড়ে নারীদের গণমিছিলে নেতৃত্ব দিলেন জহির উদ্দিন স্বপন

হোম পেজ » বরিশাল » বরিশাল-১ আসন ভ্যানে চড়ে নারীদের গণমিছিলে নেতৃত্ব দিলেন জহির উদ্দিন স্বপন
শুক্রবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৬


 

বরিশাল-১ আসন: ভ্যানে চড়ে নারীদের গণমিছিলে নেতৃত্ব দিলেন জহির উদ্দিন স্বপন

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

বরিশাল-১ আসনে ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন নারীদের ভ্যানযোগে গণমিছিলে নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার সকালে আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠ থেকে তিন শতাধিক ভ্যানে দেড় হাজারের বেশি নারী এ গণমিছিলে অংশ নেন।

 

আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী নারীরা ভ্যানে করে নগরবাড়ি, কালুরপাড়, জোবারপাড় ও বড়মগড়াসহ বিভিন্ন এলাকায় গণমিছিল করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্যসচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার ও উপজেলা মহিলাদলের নেত্রী ফারজানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:২৭ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ