ইন্দুরকানীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প

হোম পেজ » পিরোজপুর » ইন্দুরকানীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প
রবিবার ● ২১ ডিসেম্বর ২০২৫


ইন্দুরকানীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প

সাগরকন্যা প্রতিবেদক, ইন্দুরকানী (পিরোজপুর)
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের বাস্তবায়নে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস কর্মসূচির সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১২টি ওয়ার্ডে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে।
জানা যায়, ইন্দুরকানী সদর ইউনিয়নের ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড, বালিপাড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড এবং চণ্ডিপুর ইউনিয়নের ১, ৩, ৪, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে কমিউনিটি পর্যায়ে “সবার জন্য স্বাস্থ্য ক্যাম্প” শীর্ষক এ কর্মসূচি গত ১৪ ডিসেম্বর ২০২৫ ইং থেকে শুরু হয়।
কর্মসূচির আওতায় এ পর্যন্ত মোট ৬টি হেলথ ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। বাকি ওয়ার্ডগুলোতে ক্যাম্প কার্যক্রম চলমান রয়েছে।
এসব স্বাস্থ্য ক্যাম্পে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রমজান আলী (এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য) রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় অংশগ্রহণকারী রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।


এসকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৮:৫০ ● ১৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ