দশমিনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি
মঙ্গলবার ● ২ ডিসেম্বর ২০২৫


দশমিনায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দশমিনায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) তাদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় দশমিনা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন- বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক কাজী মাহাবুব আলম, বহরমপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহবাজ হোসেন, রনগোপালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. বশার, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক নয়ন মন্ডল, দশমিনা সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জিএম শাহাবুদ্দিন, আলীপুরা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সাইফুল ইসলাম, রনগোপালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোসা. লাইজু বেগম, দশমিনা পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোসা. ফজিলাতুন্নেছা, দশমিনা সদর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ববিতা রানী, মর্জিনা বেগম, দিপু রানী, সুরমা বেগম, খাদিজা বেগম,

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসা. রাবেয়া বেগম, মিম আক্তার, বহরমপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসা. নাজমুর নাহার, শাহিনা সুলতানা, আসমা বেগম, তাসলিমা বেগম, বেতাগী সানকিপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসা. সালমা বেগম, মোসা. মুকুল বেগম, রানী বালা, আলীপুরা ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসা. তাছলিমা বেগম, জোবায়দা বেগম, মোসা. রিজিয়া বেগম, রনগোপালী ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী মোসা. পাপিয়া বেগম, মোসা. আসমা বেগম, মোসা. রুলিয়া বেগম, মোসা. হাসিনা বেগম।

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলাকালে তারা বলেন, সরকারকে দ্রুত সময়ের মধ্যে পরিবার পরিকল্পনা নিয়োগবিধি বাস্তবায়ন করতে হবে। তাদের দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি দাবি মানা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ১১:৫০:১৪ ● ২৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ