সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কুয়াকাটায় রাস মেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হোম » কুয়াকাটা » কুয়াকাটায় রাস মেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫


 

কুয়াকাটায় রাস মেলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী শ্রীকৃষ্ণ রাস উৎসব ও রাস মেলা সফলভাবে উদযাপনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাগরপাড়ে অবস্থিত কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম প্রাঙ্গণে সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটি ও মন্দির সভাপতি এডভোকেট কাজল বরন দাস। উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় খাসকেল, মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় বক্তারা বলেন, প্রতি বছরই মন্দিরের আয়োজনে ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের রাস উৎসব ও মেলা উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এ বছরও আগামী ৪ নভেম্বর থেকে উৎসব শুরু হবে। সভায় নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান, দর্শনার্থীদের সেবা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার জন্য নানা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতি বছর কুয়াকাটা সৈকতে সমুদ্রজলে পূণ্যস্নান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, সন্ন্যাসী, রাসভক্ত ও দর্শনার্থী আগমন করেন। এটি কুয়াকাটার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১৯ ● ২৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ