সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

মহিপুরে গাঁজা পরিবহনের দায়ে যুবকের কারাদণ্ড

হোম » পটুয়াখালী » মহিপুরে গাঁজা পরিবহনের দায়ে যুবকের কারাদণ্ড
শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫


মহিপুরে গাঁজা পরিবহনের দায়ে যুবকের কারাদণ্ডসাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে গাজী সায়েম মেহেদী (৩২) নামে এক যুবককে গাঁজা পরিবহনের অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫’শ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০ টার দিকে মহিপুর থানা পুলিশ পুরান মহিপুরে ব্রিজের টোল প্লাজায় এ অভিযান পরিচালনা করেন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বহনকারী যুবককে শাস্তি প্রদান করেন।

পুলিশ জানায়, গাঁজাসহ গাজী সায়েম মেহেদীকে আটক করার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় আদালতে সোপর্দ করা হলে আদালত উক্ত রায় প্রদান করেন। আটককৃত যুবকের বাড়ি জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, সামাজিক শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মহিপুর থানা এলাকা এবং কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:১৫ ● ৩২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ