সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

কালকিনিতে ঢাবি সাবেক ছাত্রদল নেতার গণসংযোগ

হোম » ঢাকা » কালকিনিতে ঢাবি সাবেক ছাত্রদল নেতার গণসংযোগ
বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫


কালকিনিতে ঢাবি সাবেক ছাত্রদল নেতার গণসংযোগ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সূর্যসেন হলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান নাহিন মাদারীপুরের কালকিনি উপজেলায় গণসংযোগ করেছেন। শতাধিক মোটরসাইকেল ও কর্মী-সমর্থকদের সঙ্গে বুধবার বিকালে উপজেলা সদরের প্রধান সড়কে করেন শোভাযাত্রাও।

পরবর্তীতে তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের নেতা শিকদার মোহাম্মদ মামুনের খোঁজখবর নিতে পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে যান।

নাহিন বলেন, মাদারীপুর-০৩ আসনের বিএনপির সকল ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে কেন্দ্রীয় নেতাদের মনোযোগ জরুরি।

এরপর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরিফীনকে সৌজন্য সাক্ষাতে সাক্ষাৎ করেন। শতাধিক কর্মী-সমর্থক নাহিনের সঙ্গে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৩২ ● ২৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ