সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

বাগেরহাটে দশানি পচা দীঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

হোম » খুলনা » বাগেরহাটে দশানি পচা দীঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫


বাগেরহাটে দশানি পচা দীঘি থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের দশানি পচা দীঘি থেকে সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসী দীঘিতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।

বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ উল হাসান জানান, নিহত সুমন্ত বিশ্বাস চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সোমবার তিনি বাগেরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। দুপুরে খাবার খাওয়ার কথা বলে বের হয়ে আর ফেরেননি। সকালবেলায় তার লাশ পচা দীঘিতে ভাসতে দেখা যায়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২:৪১:৩৪ ● ২৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ