সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

সামুদ্রিক শৈবাল থেকে খাবার ও প্রসাধনী তৈরি

হোম » পটুয়াখালী » সামুদ্রিক শৈবাল থেকে খাবার ও প্রসাধনী তৈরি
মঙ্গলবার ● ৯ সেপ্টেম্বর ২০২৫


সামুদ্রিক শৈবাল থেকে খাবার ও প্রসাধনী তৈরি

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) গবেষণায় সামুদ্রিক শৈবাল (সী-উইড) প্রক্রিয়াজাত করে পুষ্টিকর খাবার ও প্রসাধনী সামগ্রী তৈরি করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিনের গবেষণায় আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট, সচেজ, জাপানের খাবার ‘শুশি’র উপকরণ নোরি শিটসহ নানা খাবার তৈরিতে সফল হয়েছেন। এছাড়া শৈবাল দিয়ে ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট, সাবান ও উপটানসহ প্রসাধনীও উৎপাদন করা হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, এসব খাবারের স্বাদ ভিন্ন এবং বাজারে এলে চাহিদা তৈরি হবে। শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, সী-উইড দিয়ে তৈরি খাবার খেতে সুস্বাদু এবং অর্থনৈতিক সম্ভাবনাময়।
অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, সামুদ্রিক শৈবালকে আমি সামুদ্রিক সবজি বলি। এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন ও মিনারেলস রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন, উপকূলে শৈবাল চাষ বিস্তৃত ভাবে শুরু করা গেলে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

এমআর

বাংলাদেশ সময়: ১৮:০৫:০৮ ● ১৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ